বৃহস্পতিবার

১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৬ ভাদ্র, ১৪৩৩

বিএনপির স্থায়ী কমিটিতে ফরহাদ হালিম; মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১০:২৩

আপডেট: ১৭ আগস্ট, ২০২৬ ১০:২৪

শেয়ার

বিএনপির স্থায়ী কমিটিতে ফরহাদ হালিম; মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের শুভেচ্ছা
ছবি সংগৃহীত

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। চিকিৎসা পেশায় দীর্ঘ অবদান, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় সম্পৃক্ততা এবং পেশাজীবী সংগঠনের পাশাপাশি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে দলটির গুরুত্বপূর্ণ এই ফোরামে স্থান পেয়েছেন তিনি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া ডা. ফরহাদ হালিম ডোনাকে শুভেচ্ছা জানালেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। শুভেচ্ছা অনুষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, গুরুত্বপূর্ণ এই পদ পাওয়ায় দেশের স্বাস্থ্য খাতে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবেন ডা. ফরহাদ হালিম ডোনা। ডা. ফরহাদ হালিমের এই সম্মান দেশের সকল চিকিৎসক,নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য গর্বের বলেও জানিয়েছেন তারা।

ডা. ফরহাদ হালিমের প্রশংসা করে ফার্মাসিস্ট জহির আশা করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়টি আরও সহজ হলো।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দেশের পরিচিত ক্যানসার বিশেষজ্ঞদের একজন। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। দেশে ক্যানসারের আধুনিক চিকিৎসার প্রসারেও তার ভূমিকার কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে।

চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার। ফলে চিকিৎসা পেশায় অর্জিত দীর্ঘ অভিজ্ঞতা তাকে স্বাস্থ্য খাতের একজন পরিচিত পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।