শনিবার

১৫ আগস্ট, ২০২৬ ৩১ শ্রাবণ, ১৪৩৩

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ সন্দেহে আটক এক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ১৯:১৭

শেয়ার

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ সন্দেহে আটক এক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে ধানমন্ডি ৩২ থেকে তাকে আটক করে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব। তিনি বলেন, ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করা হয়। পরে তাকে থানায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে আটক ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।



banner close
banner close