শুক্রবার

১৪ আগস্ট, ২০২৬ ৩০ শ্রাবণ, ১৪৩৩

মাত্র পাঁচ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২০:১৭

শেয়ার

মাত্র পাঁচ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না। শুক্রবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এনসিপি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং নির্বাচনে অংশ নিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে বলেও জনগণকে বলা হয়েছিল।

নাহিদ ইসলাম আরও বলেন, এই সরকারকে প্রতারক ও বিশ্বাসঘাতক সরকার বলা যায়। তাঁর অভিযোগ, যারা দেশের জনগণ, জুলাই গণঅভ্যুত্থান ও হাজারো শহীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে।

এনসিপির আহ্বায়ক বলেন, মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। এ সময় তিনি ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাসের কথাও উল্লেখ করেন।

নাহিদ ইসলাম বলেন, যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল, এখন তাদের হাতেই দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে।



banner close
banner close