বৃহস্পতিবার

১৩ আগস্ট, ২০২৬ ২৯ শ্রাবণ, ১৪৩৩

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৬:৫৯

শেয়ার

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ঢাকা। এমনই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, অভ্যন্তরীণ কাজের ফাঁকে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের উচিত এ সুযোগের সৎ ব্যবহার করা। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে।

ভারত ছাড়াও জাপান বা অন্য কোনো দেশের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের সময় এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে শামা ওবায়েদ বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সফরের সময়সূচি চূড়ান্ত করা হবে।

এ সময় সিঙ্গাপুরে জনশক্তি রফতানির বিষয়ে শামা ওবায়েদ জানান, দেশটিতে জনশক্তি রফতানি নিয়ে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। জনশক্তি রফতানি বাড়াতেও কার্যকর আলোচনা হয়েছে।



banner close
banner close