বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

জুলাই যোদ্ধাকে হুমকি-হয়রানির অভিযোগ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১২:০০

শেয়ার

জুলাই যোদ্ধাকে হুমকি-হয়রানির অভিযোগ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান
ছবি সংগৃহীত

৫ আগস্ট ২০২৬ তারিখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই যোদ্ধাদের সরকারি ঘর ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এক জুলাই যোদ্ধাকে হুমকি ও হয়রানির অভিযোগ ওঠার পর উপস্থিত জনতা প্রতিবাদে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুলাই যোদ্ধা আজিজুলের সঙ্গে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে। আজিজুল উভয় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।

ভিডিওতে মেহেদী হাসান পলাশের বিরুদ্ধে আজিজুলকে ধমকি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। একই ঘটনায় উপজেলা পৌর বিএনপির সভাপতি সালে মোসাকে আজিজুলের কলার ধরে টানাহেঁচড়া করতে দেখা যায়।

ঘটনাটি প্রত্যক্ষ করে অনুষ্ঠানে উপস্থিত দর্শক সারির লোকজন ক্ষোভ প্রকাশ করেন। ওই আচরণের প্রতিবাদে উপস্থিত জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

এ ঘটনায় অনুষ্ঠানস্থলে উপস্থিতদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।



banner close
banner close