সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

বিএনপি নেতা নাছির চৌধুরীর ‘আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে’ বক্তব্যে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ০৯:৪৭

শেয়ার

বিএনপি নেতা নাছির চৌধুরীর ‘আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে’ বক্তব্যে তীব্র বিতর্ক
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসনের বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য নাছির চৌধুরীর একটি সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে দলটির ভেতরে ও বাইরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ৬ আগস্ট সুনামগঞ্জের দিরাই পৌর শহরে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় সমাবেশে তিনি আওয়ামী লীগ ও বিএনপির সম্পর্ক নিয়ে সুনির্দিষ্টভাবে বলেন, "আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে এক সঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। সময় আসছে আওয়ামী লীগ বিএনপিতে যোগ দেবে, এছাড়া তাদের আর কোনো পথ নেই।" একজন দায়িত্বশীল নেতার মুখে এমন আপসকামিতার কথা শুনে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর তীব্র নিন্দা জানাচ্ছেন।