বৃহস্পতিবার

৬ আগস্ট, ২০২৬ ২২ শ্রাবণ, ১৪৩৩

শেয়ার কারসাজি মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শিগগির চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬ ১৬:৫৯

শেয়ার

শেয়ার কারসাজি মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শিগগির চার্জশিট
ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে দ্রুতই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

তিনি বলেন, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত শেষ হয়েছে। সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

এর আগে, ২০২৫ সালের ১৭ জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।



banner close
banner close