শনিবার

১ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: জেলা জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬ ১৯:০১

শেয়ার

গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: জেলা জামায়াতের আমির
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহীনুর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান এ দেশের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সৃষ্টি করেছে। তাই গণভোটের গণরায়কে সম্মান জানাতে হবে। তিনি বলেন, ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করা কোনোভাবেই সম্ভব নয়। গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

বিভিন্ন নেতার বক্তব্য

শহর জামায়াতের আমির আব্দুল লতিফের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহাম্মাদ শহীদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আনোয়ার হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম এবং কেন্দ্র নিয়ন্ত্রিত শহর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে চৌরাস্তা অতিক্রম করে শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরগা রোডে এসে শেষ হয়।



banner close
banner close