মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, সব জায়গায় বিএনপির দলীয়করণের কারণে পাঁচ মাসেও রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘চব্বিশের গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
মিয়া গোলাম পরওয়ার আরও দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো পার্থক্য নেই। সরকার পরিচালনায় কেবল নাম বদলেছে, চরিত্র বদলায়নি।
তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ মানবে, কিন্তু গণভোটের রায় মানবে না। দলটি আবার ফ্যাসিবাদের দিকে হাঁটছে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এস এম শাহরিয়ার কবির বলেন, জামায়াতে ইসলামী যতদিন থাকবে, ততদিন এ দেশের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না ভারত। তিনি আরও বলেন, ‘আমাদের সামনে একটাই পরীক্ষা, ইমান ও আকীদার।’
আরও পড়ুন:








