জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে এবং আগামী পাঁচ বছর পর কাউকে আর আওয়ামী লীগ করতে দেখা যাবে না।
শুক্রবার (৩১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয়নি। যাদের আওয়ামী লীগ ধ্বংস করতে চেয়েছিল, তারা কিন্তু দেশে আছে।’
তিনি বলেন, ‘বিএনপি যদি স্বৈরাচার হতে চায়, আমরা তাদের স্বৈরাচার হতে দেব না। আমরা সমালোচনা করেই যাব। চাঁদাবাজি, টেন্ডারবাজির জন্য সঠিক সেবা জনগণ পায় না। ফেরাউন হলেও তাদের বিরুদ্ধে আমরা কথা বলব। সামনে বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে। শুধু সময়ের অপেক্ষা।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। সিস্টেম নষ্ট হয়ে গেলে কেউ ছাড় পাবেন না। আমাদের লড়াইটা দলীয় লড়াই নয়, আমাদের লড়াই ন্যায়-অন্যায়ের মধ্যে। দেশকে লুটেরাদের হাত থেকে যদি তারেক রহমান রক্ষা করতে না পারে, তাহলে আমরা ছাড় দেব না।’
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ৫৩ বছর ধরে আমরা বঞ্চিত। আমি একা বলে বিপদে পড়ে গেছি। বাংলাদেশে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমাদের সঙ্গে সরকার গাদ্দারি করছে। কাউকে চাঁদা দেবেন না, ঘুষ দেবেন না, এই অঙ্গীকার করুন। আমরা জনগণের পক্ষে কথা বলি। আমাদের কোনো পদের দরকার নেই।’
তিনি আরও বলেন, ‘হাসিনা দেশে নামার সঙ্গে সঙ্গে তার ফাঁসি কার্যকর করবে বাংলাদেশের জনগণ।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটের সীমান্ত হত্যা নিয়ে কোনো নেতা কথা বলেন না, কারণ রাতে তারা বাটোয়ারা পান। ‘১,৪০০ শহীদের বিচার না হলে আমরা ক্ষমতা হাতে নেব। বাংলাদেশে কোনো প্রতিশ্রুতি কাজ করে না। হাদির হত্যাকারীর বিচার করতে হবে। নাসিরুদ্দিনকে কেউ পকেটে নিতে পারবে না।’
আরও পড়ুন:








