সিলেটের হবিগঞ্জের পর এবার গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। গাড়িতে হামলার অভিযোগ করেছেন এনসিপির নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. মাহমুদা মিতু দাবি করেন, শহীদ পরিবারের সঙ্গে একটি কর্মসূচি শেষে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে তাদের গাড়িতে হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা বিএনপির সন্ত্রাসী। হামলার সময় গাড়িতে তিনি, সারজিস আলম এবং আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
পোস্টে তিনি লেখেন, হামলাকারীরা তাদের হত্যা করার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে। তাদের গাড়ির ডান পাশ ও পেছনের কাচ ভেঙে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ঘটনাস্থলে পুলিশ নির্বিকার ছিল বলেও অভিযোগ করেন ডা. মাহমুদা মিতু।
ডা. মাহমুদা মিতু তার ফেসবুক পোস্টের সঙ্গে দুটি ছবিও প্রকাশ করেছেন। ছবিগুলোতে একটি গাড়ির পেছনের কাচ ভাঙা অবস্থায় দেখা যায়।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
সেদিন সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ করা হয়। হামলার মুখে সারজিস আলম সোনালী ব্যাংকের একটি কার্যালয়ে আশ্রয় নেন। পরে প্রায় এক ঘণ্টা সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন:








