বৃহস্পতিবার

৩০ জুলাই, ২০২৬ ১৫ শ্রাবণ, ১৪৩৩

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৫:৪৫

আপডেট: ৩০ জুলাই, ২০২৬ ১৫:৪৮

শেয়ার

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ
ছবি সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলার জন্য বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close