রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে চাকরি ও বিভিন্ন নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৮ জুলাই)। দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চাকরি-বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নেই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট (পদ) হোল্ড করতে পারলে ওটাই কোয়ালিফিকেশন (যোগ্যতা)
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে শতভাগ দলীয়করণ করছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব দলীয়করণ করল, সব জায়গায় ছাত্রলীগ বসাল। শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র এখনো একই রয়ে গেছে।’
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের অঙ্গীকার থেকে সরে এসেছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, স্লোগানে তারা বলছেন, সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সবার আগে বিএনপি।’ একই সঙ্গে তিনি সরকারকে এ ধরনের নীতি থেকে সরে আসার আহ্বান জানান।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে সামসুল আলমের নিয়োগেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তার দাবি, সামসুল আলম একজন চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব এবং অবসরের পর তাকে বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য করা হয়েছিল। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে এ ধরনের রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ ও আবদুল হালিমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








