মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

আগামীকাল নীলফামারী ২ উপজেলায় এনসিপির চার কেন্দ্রীয় নেতা পথসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১৮:১৪

শেয়ার

আগামীকাল নীলফামারী ২ উপজেলায় এনসিপির চার কেন্দ্রীয় নেতা পথসভা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) নীলফামারী সফরে আসছেন দলের চার কেন্দ্রীয় নেতা। সফরে তারা জেলার জলঢাকা ও সদর উপজেলায় পৃথক পথসভায় অংশ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন।

আবু সাঈদ লিওন সারাবাংলাকে জানান, মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী দুপুর ২টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে নীলফামারীর জলঢাকায় পৌঁছাবেন।

সেখান থেকে তারা জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় এসে পথসভায় যোগ দেবেন। এরপর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছাবেন। সেখানে কেন্দ্রীয় চার নেতা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

তিনি আরও জানান, জলঢাকার কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে নেতারা নীলফামারী সদর উপজেলার পথসভায় যোগ দেবেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখবেন। সেখানে বক্তব্য শেষে তারা লালমনিরহাট সফরে যাবেন।

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন।



আরও পড়ুন:

banner close
banner close