সোমবার

২০ জুলাই, ২০২৬ ৫ শ্রাবণ, ১৪৩৩

জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ২০:০৬

শেয়ার

জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা জুলাই চেতনার ওপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন তাদের প্রতি আমার নসিহত হলো— শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না।

তিনি বলেন, যারা শুধু এমপি-মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনই সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির, নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছেন, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করেন। কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। তারা নতুন বন্দোবস্তের রাজনীতি কথা বলে পুরাতন বন্দোবস্তের মতো আওয়ামী বন্ধুদের, যুদ্ধাপরাধীদের সঙ্গে দেখা করতে যাবেন— সেটা সঠিক নয়।

রবিবার বিকেলে গণঅধিকার পরিষদ (জিওপি) আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, মুখে নতুন রাজনীতির কথা বলে ভেতরে ভেতরে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রাখা বা পুরোনো স্বৈরাচারী ধারা অনুসরণ করা গ্রহণযোগ্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের সংবিধান সংশোধন করা হবে।

শিক্ষক, আইনজীবীসহ সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমেই প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়া হবে।তিনি জোর দিয়ে বলেন যে, সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে কোনো প্রকার ছলচাতুরির মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।



আরও পড়ুন:

banner close
banner close