বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
'১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে পাঁচ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের

গাজীপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ২০:৫৮

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ২১:৫৮

শেয়ার

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের
ছবি বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম বলেছেন, জুলাই শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বেইমানি করা যাবে না। তিনি বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারের নিচে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এ এইচ এম আব্দুল হালিম বলেন, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে নতুন সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন। সংঘাত নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বর্তমান সরকারকে গঠনমূলক সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বড় বড় কথা না বলে জনগণের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। জুলাই শহীদদের আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে। জামায়াত সংঘাত নয়, জাতীয় ঐক্যে বিশ্বাস করে। একই সঙ্গে তিনি দাবি করেন, শহীদ পরিবারের প্রতি রাজনৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবে দলটি একজন শহীদের মাকে সংসদ সদস্য করেছে।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর নিয়ামত উল্লাহ শাকেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব।

মুহাম্মদ আব্দুর রব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ন্যায়ভিত্তিক রাষ্ট্র, সুশাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর নজরুল ইসলাম, গাছা থানা জামায়াতের আমীর মোহাম্মদ নিয়াজ উদ্দিন এবং সদর মেট্রো থানা জামায়াতের আমীর ছাদেকুজ্জামান খান।

আলোচনা সভায় গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের দায়িত্বশীল, আলেম-ওলামা ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



banner close
banner close