রবিবার

১৬ আগস্ট, ২০২৬ ১ ভাদ্র, ১৪৩৩

সাভার-আশুলিয়ায় জুলাই আন্দোলনে ৭১ শহীদ: এমপি বাবু

সাভার (ঢাকা) প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ২০:৫৪

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ২১:০১

শেয়ার

সাভার-আশুলিয়ায় জুলাই আন্দোলনে ৭১ শহীদ: এমপি বাবু
ছবি বাংলা এডিশন

সাভার ও আশুলিয়ায় জুলাই আন্দোলনে ৭১ জন শহীদ হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। একই সঙ্গে তিনি আন্দোলনে আহতদের প্রকৃত সংখ্যা নির্ধারণে পুনরায় তথ্য যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ জুলাই দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, সাভারে জুলাই আন্দোলনে আহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে পুনরায় তথ্য যাচাই-বাছাই করা হবে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আলোচনা সভায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, বিভিন্ন শহীদ পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার এনায়েতপুর গ্রামে দারুল আকরাম মাদ্রাসায় আয়োজিত ফুট ফেস্টিভ্যাল ও সুধী সমাবেশে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



banner close
banner close