বুধবার

১৫ জুলাই, ২০২৬ ৩১ আষাঢ়, ১৪৩৩

'আ. লীগের লজ্জা নেই, তারা আবার রাজনীতি করতে চায়'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৭:১৩

শেয়ার

'আ. লীগের লজ্জা নেই, তারা আবার রাজনীতি করতে চায়'
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যে নির্যাতন ও লুণ্ঠন চালিয়েছে, তার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। অথচ তাদের ন্যূনতম অনুশোচনা নেই। তারা আবার রাজনীতি করতে চায়— তাদের লজ্জা নেই। তবে সরকার প্রতিহিংসাবশত কারও রাজনীতি বন্ধ করতে চায় না, আইনের মাধ্যমেই সব নির্ধারিত হবে।

‎বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, ফ্যাসিবাদের দোসররা পৃথিবীর যে দেশেই থাকুক, তাদের ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে কাজ করছে সরকার। ভবিষ্যতে কোনও সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সে জন্য জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে।a

দেশের সব ঐতিহাসিক আন্দোলনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশের ছাত্রসংগঠনকে কলঙ্কিত হতে দেওয়া হবে না। একই সঙ্গে জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।



banner close
banner close