মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

যে চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৪:৪৩

শেয়ার

যে চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

দেশের চার মন্ত্রণালয়ে গতিশীলতা আনতে মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে এনসিপির এই শীর্ষ নেতা লিখেছেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী- এই চারজনকে পরিবর্তন করা উচিত।

বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে সবসময় আলোচনায় থাকেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।



banner close
banner close