ফেনীতে ১১ দলীয় জোটের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, বিডিপির সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল, জাগপা ফেনী জেলা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, ফেনী শহর ছাত্রশিবির সভাপতি শফিকুল ইসলাম এবং ফেনী জেলা ছাত্রশিবির সভাপতি ইমাম হোসেন আরমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুপ। স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টি ফেনী জেলার সদস্য সচিব ফজলুল হক।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তারা জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন:








