বেনজীরকে গ্রেপ্তারের পর দুবাই থেকে নিউইয়র্কে শামীম ওসমান। পলাতক নেতাদের দেশান্তর। বিভিন্ন দেশ থেকে গোপন রুটে ভারতে পাড়ি জমাচ্ছেন পলাতক আওয়ামী লীগের নেতারা।
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাই গ্রেপ্তার এড়াতে পাড়ি জমিয়েছিলেন ভারত কিংবা মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ে। কিন্তু পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর, সেখানে অবস্থানরত পলাতক নেতাদের মধ্যে দেখা দেয় চরম আতঙ্ক। এরপর থেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে তাঁরা ছুটছেন বিভিন্ন দেশে।
এই পরিস্থিতির মধ্যেই দীর্ঘ দুই বছর আত্মগোপনে থাকার পর হঠাৎ প্রকাশ্যে দেখা মিলেছে নারায়ণগঞ্জের আলোচিত ফ্যাসিস্ট সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নদীর তীরে দাঁড়িয়ে বেশ উদাসী ভঙ্গিতে ধূমপান করতে দেখা গেছে একসময়ের প্রভাবশালী এই আওয়ামী নেতাকে।
গত রবিবার স্থানীয় এক ফটোসাংবাদিক তাঁর ফেসবুকে এই ছবিটি পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। দীর্ঘদিনের আত্মগোপন ভেঙে শামীম ওসমানের এমন প্রকাশ্যে আসার ঘটনা নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
এছাড়াও পরবর্তীতে আরেকটি পোস্টে স্থানীয় একাধিক নেতাকর্মীর সঙ্গেও তাঁর ছবি দেখা যায়।
এদিকে, জানা গেছে, দুবাইয়ে অবস্থানরত যেসব নেতার যুক্তরাষ্ট্র বা ইউরোপের ভিসা নেই, তাঁরা এখন গোপন রুট ব্যবহার করে দলে দলে ভারতে পাড়ি জমানোর চেষ্টা করছেন। সব মিলিয়ে, ৫ আগস্ট-পরবর্তী পলাতক নেতাদের এই দেশান্তরের পালা এখনো অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








