সোমবার

৬ জুলাই, ২০২৬ ২২ আষাঢ়, ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১৯:১১

শেয়ার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা
ছবি সংগৃহীত

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই বলে মন্তব্য করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি দেশে ফিরতে পারবেন না। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের স্বাভাবিক আইনি প্রক্রিয়াই তিনি অনুসরণ করবেন।

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি বিভিন্ন দেশে রয়েছে। সে জায়গা থেকে যদি এটি গঠন করা হয়, অবশ্যই আমরা সবাই এটিকে স্বাগত জানাই। তারা যদি মন্ত্রণালয়ভিত্তিক তাদের পরিকল্পনা তুলে ধরে এবং বর্তমান মন্ত্রণালয়ের কোথায় কী ভুলভ্রান্তি রয়েছে, সে বিষয়ে ইতিবাচক মতামত দেয় যে কী করলে ভালো হয়, তাহলে সেটি অবশ্যই স্বাগতযোগ্য।



banner close
banner close