মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

খামেনির জানাজায় ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

বাংলা এডিশন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৭:৪৬

শেয়ার

খামেনির জানাজায় ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল
ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে। আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করে প্রতিনিধিদলটি ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে।

মঙ্গলবার (৩০ জুন) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলটি আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাবে।

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান।

দলটির পক্ষ থেকে জানানো হয়, ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে তারা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়া সফরকালে সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। জামায়াতের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রতিনিধিদলের সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।



banner close
banner close