সোমবার

২৯ জুন, ২০২৬ ১৫ আষাঢ়, ১৪৩৩

সংসদ দুই চাকার যান, এক চাকায় পিন মারলে অন্যটি অচল হয়ে যাবে: বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ২০:৪২

আপডেট: ২৯ জুন, ২০২৬ ২১:২৯

শেয়ার

সংসদ দুই চাকার যান, এক চাকায় পিন মারলে অন্যটি অচল হয়ে যাবে: বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় আজ সমাপনী বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি বলেন, সংসদ মূলত দুটি চাকার ওপর চলে-একটি সরকারি দল এবং অন্যটি বিরোধী দল। যেকোনো একটি চাকা অকেজো হয়ে গেলে পুরো যানবাহনটিই অচল হয়ে পড়বে।

তাই এই দুটি চাকাকেই সচল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাকায় পিন বা পেরেক মেরার প্রবণতা বন্ধ করতে হবে।

সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নেন তিনি। বাজেটের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের চেয়ে এর গভীর রাজনৈতিক ও সামাজিক গুরুত্বের দিকে আলোকপাত করেন বিরোধীদলীয় নেতা। সংসদে কুচকুচ করে কাটার পর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর যে মানসিকতা, সেই বিভাজনের যন্ত্রটি ফেলে দেয়ার পরামর্শ দেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন,সরকারি দলের সব অভিপ্রায় বিরোধীদল চোখ বন্ধ করে মেনে নেয় না, আবার সরকার ভালো কোনো উদ্যোগ নিলে বিরোধী দল কেবল বিরোধিতার খাতিরে তার বিরোধিতা করবে না। সংসদীয় গণতন্ত্রে সরকার ও বিরোধী দলের সম্পর্ক ঠিক এমনই হওয়া উচিত। একটি দায়িত্বশীল ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে উভয় পক্ষের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সরকারি দলকে বিরোধী পক্ষকে সম্মান করার এবং বিরোধী দলকে সরকারকে সঙ্গত কারণে সহযোগিতা করার মানসিকতা রাখার আহ্বান জানান। সংসদে নিজের নবীনত্বের কথা স্বীকার করে তিনি বলেন, নবীনরা প্রবীণদের কাছ থেকে ভালো কিছু শিখতে চায়, মন্দ কিছু নয়। অতীতে সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামোদ করার জন্য গান, কবিতা ও স্বপ্নবিলাস করার যে সংস্কৃতি ছিল, তার তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সংসদকে তোষামোদের জায়গায় পরিণত করা উচিত নয়। এটি দায়িত্ব বুঝে নেওয়ার এবং দায়িত্ব পালন করার জায়গা। ব্যক্তিকে খুশি করতে গিয়ে অন্যকে আঘাত করার এবং চরিত্র হননের যে ‘ব্যাড কালচার’ অতীতে ছিল, স্পিকারের মাধ্যমে তা পুরোপুরি বন্ধ করার জোর দাবি জানান তিনি।



banner close
banner close