শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

বিয়েতে অতিথি বেশি হলে ট্যাক্সের প্রস্তাব বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৫:৩৪

আপডেট: ২৭ জুন, ২০২৬ ১৫:৩৫

শেয়ার

বিয়েতে অতিথি বেশি হলে ট্যাক্সের প্রস্তাব বিএনপি নেতার
ছবি সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে একশতাধিক অতিথি হলে অতিরিক্ত প্রতি অতিথির জন্য এক হাজার টাকা ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বিয়ের অনুষ্ঠানে অপচয় বন্ধ করা গেলে এক দিনেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ কমে আসবে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত 'জাতীয় বাজেট ২০২৬-২৭' শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

মো. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিয়ে-শাদীতে অশ্লীল প্রদর্শনীর নামে যে পরিমাণ অর্থ অপচয় হয়, তা কল্পনাতীত। তিনি বলেন, গায়েহলুদের নাচের অনুষ্ঠান আয়োজনের জন্য কোনো কোনো ক্ষেত্রে এক মাস পর্যন্ত প্রশিক্ষণ নেওয়া হয় এবং এ ধরনের অনুষ্ঠানে ব্যাপক অর্থ ব্যয় করা হয়। তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে নাচ-গানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এবং পরিবেশিত খাবারের অর্ধেকের বেশি অপচয় হয়। তিনি এই অপচয় বন্ধ করার আহ্বান জানান।

তিনি বলেন, পূর্বে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন বলবৎ ছিল, যার আওতায় একশত জনের বেশি অতিথি হলে ট্যাক্স আরোপ করা হতো। তিনি প্রস্তাব করেন, একশত জনের অতিরিক্ত প্রতি অতিথির জন্য এক হাজার টাকা হারে ট্যাক্স নির্ধারণ করা হোক। তিনি দাবি করেন, বিয়ে-শাদীতে এ ধরনের অশ্লীল প্রদর্শনী ও অপচয় বন্ধ করা গেলে একদিনেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ কমে আসবে।



banner close
banner close