শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

জনগণের কাছে বৈদেশিক সফরের সকল চুক্তি স্পষ্ট করতে হবে: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ২১:৩২

শেয়ার

জনগণের কাছে বৈদেশিক সফরের সকল চুক্তি স্পষ্ট করতে হবে: ইসলামী আন্দোলন
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, দেশের স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি বা দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে বহির্বিশ্বের সঙ্গে চুক্তি করলে সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। প্রধানমন্ত্রী সর্বপ্রথম রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশ সফরে বের হয়েছেন। দেশে ফিরে বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে।

শুক্রবার নগর আমেলার মাসিক সভায় তিনি এ মন্তব্য করেন।

আবদুল কাইয়ূম বলেন, ফ্যাসিবাদী আমলে এবং অন্তর্বর্তী সরকারের সময় বৈদেশিক চুক্তি করে দেশকে অন্যের হাতে তুলে দিয়েছে। বিশেষ করে আওয়ামী আমলে ভারতের সঙ্গে এবং অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকার সঙ্গে দেশ বিরোধী চুক্তিগুলো দেশকে আরও বহু বছর ভোগাবে বলে ধারণা করছি। তাই দেশের সার্বভৌমত্ব নিশ্চিতের লক্ষ্যে বৈদেশিক চুক্তিগুলো জনগণের জানার অধিকার আছে।

তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি দেশকে অস্থিতিশীলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সব মন্ত্রণালয়ের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন; তার আসল ভূমিকা ভুলতে বসেছেন। জনগণের বিন্দুমাত্র নিরাপত্তা নিশ্চিত না করেই তিনি সংসদে জনগণের মজার মজার ভাষণ ডেলিভারি দিচ্ছেন। তার কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।



banner close
banner close