বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

ওসমান হাদিকে নিয়ে কটূক্তিকারীদের ‘ভারতের দালাল’ আখ্যা ফাহিম ফারুকীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৫:৩২

আপডেট: ২৪ জুন, ২০২৬ ১৫:৩৭

শেয়ার

ওসমান হাদিকে নিয়ে কটূক্তিকারীদের ‘ভারতের দালাল’ আখ্যা ফাহিম ফারুকীর
ছবি সংগৃহীত

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী দাবি করেছেন, ওসমান হাদিকে নিয়ে যারা কটূক্তি ও অপপ্রচার চালাচ্ছেন, তারা ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ওসমান হাদিকে নিয়ে যারা কটূক্তি করে, তারাই ভারতের দালাল। একজন দেশপ্রেমিক কণ্ঠস্বরকে হেয় করে তারা দেশের স্বার্থবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

ফাহিম ফারুকী অভিযোগ করেন, ওসমান হাদির আদর্শ, বক্তব্য ও দেশপ্রেমের কারণে একটি মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মতের ভিন্নতা থাকতে পারে, তবে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ ও দেশের কল্যাণে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।



banner close
banner close