সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়মিত একটি মামলায় মো. জুবায়ের আহমেদ নয়ন নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২৩ জুন তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত জুবায়ের আহমেদ নয়ন (২৭) উপজেলার জয়েনপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রায়গঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পরে নিয়মিত মামলার আসামি হিসেবে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের আহমেদ নয়নকে একটি নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:








