জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই রয়েছে-রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে শনিবার (২০ জুন) বেলা ২টায় অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশের প্রধান অতিথি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্যই হবে আগামীর বিপ্লব। তিনি আরও বলেন, সরকার যদি আধিপত্যবাদের কাছে মাথা নত করে, তাহলে তারাও সরকারকে ছেড়ে কথা বলবেন না। এ সময় তিনি দেশবাসীকে আরও একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
শনিবার সকালে খুলনায় পৌঁছালে সার্কিট হাউসে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা। পরে তিনি সমাবেশস্থলে উপস্থিত হন।
আরও পড়ুন:








