বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

এই ইউএনও-ডিসিরা আ. লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ২০:০২

শেয়ার

এই ইউএনও-ডিসিরা আ. লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি
ছবি: সংগ্রিহিত

বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া বলেছেন, আমার এলাকার পুলিশ প্রশাসনকে যদি বলা হয় ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেন। তখন তারা বলেন, আমরা কিভাবে ধরবো, আমাদের তো গাড়ি নেই। পুলিশ প্রশাসনকে গড়ি দেন। তবুও ইয়াবা ব্যবসয়ীদের ধরার ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য আরো বলেন, যারা মাদক সেবন করেন তাদের সাথে আমাদের পুলিশ সদস্যদের অনেকেই জড়িত। ইয়াবা ডিলার ব্যবসায়ীদের সাথে তারা সরাসরি জড়িত। এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ। এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের লোক। তাদেরকে শুধুমাত্র এক থানা থেকে বদলি করে অন্য থানায় দেওয়া হয়েছে। তাদের ভেতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায়নি। তাই পুলিশ বিএনপি সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে। আমাদের এমপিদের কথা তারা শোনে না। তারা তাদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। সত্যিকার অর্থে এই বাজেট বাস্তবায়ন করতে চাইলে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।