গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী শনিবার (২০ জুন) বেলা ২টায় খুলনা মহানগরীর সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যজোটের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি এবং ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, বিভাগীয় সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষ এই সমাবেশে যোগ দেবেন।
সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে বিভাগের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্যজোট।
আরও পড়ুন:








