মঙ্গলবার

১৬ জুন, ২০২৬ ২ আষাঢ়, ১৪৩৩

তিন মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজের জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৮:০৪

শেয়ার

তিন মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজের জামিন
ছবি সংগৃহীত

তিনটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার ১৫ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করেন। উচ্চ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ায় বর্তমানে আইনি প্রক্রিয়ায় বড় ধরনের স্বস্তি পেয়েছেন তিনি বলে তার আইনজীবী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন।

মমতাজ বেগম ২০০৯ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও তিনি জয়ী হতে পারেননি। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে তিনি পরাজিত হন। নির্বাচনে পরাজয়ের পর রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়লে এবং পরবর্তীতে সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।



banner close
banner close