বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপের দাবিতে জাতীয় সংসদে আজ (১৪ জুন) বিশেষ আলোচনার কথা ছিল। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম (আরমান) কার্যপ্রণালী-বিধির ১৪৭ ধারা অনুযায়ী এই জনগুরুত্বপূর্ণ প্রস্তাবটি এনেছিলেন ।
সংসদের আজকের দিনের কার্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও শেষ মুহূর্তে কোনো ব্যাখ্যা ছাড়াই "অনিবার্য কারণবশত" আলোচনাটি স্থগিত করেন মাননীয় স্পিকার।
এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে নিজের ফেসবুক পেজে ব্যারিস্টার আরমান প্রশ্ন তোলেন, "দেশের সার্বভৌমত্ব, নাগরিকের জীবন, সীমান্তে নিরীহ মানুষের রক্ত -এসব কি জাতীয় সংসদে এক ঘণ্টা আলোচনার যোগ্যও নয়? এই নীরবতা স্বাভাবিক নয়, এই নীরবতা প্রশ্ন তোলে।"
আরও পড়ুন:








