বুধবার

১০ জুন, ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আখাউড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১১:১৫

শেয়ার

আখাউড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে মো. শাহনোয়াজ (৫৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) আখাউড়া থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহনোয়াজ উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হীরাপুর এলাকার মৃত আব্দুস সামাদ ভূঁইয়ার ছেলে ও ৫ নম্বর আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্র জানায়, শাহনোয়াজ আখাউড়া থানার একটি মামলার এজাহারভুক্ত ৪৬ নম্বর আসামি।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে মামলার এজাহারভুক্ত আসামি শাহনোয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close