বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

শার্শা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি:

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ২২:০৯

শেয়ার

শার্শা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক গ্রেপ্তার
ছবি সংগৃহীত

যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে বেনাপোল পৌর গেট এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুল মালেক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। পরে বেনাপোল পোর্ট থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের ঘটনায় সংশ্লিষ্টতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।

এদিকে আব্দুল মালেকের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।