শনিবার

৬ জুন, ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঢাকায় গ্রেপ্তার সিরাজগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১০:৩৮

শেয়ার

ঢাকায় গ্রেপ্তার সিরাজগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা
ছবি সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি এস এম সাদ্দামকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ফেসবুকে ভাইরাল হওয়া পোস্ট থেকে জানা যায়, শুক্রবার (৫ জুন) রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিভিন্ন ফেসবুক পোস্টে ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ফেসবুক পোস্টের মাধ্যমে তিনিও সাদ্দাম হোসেনের গ্রেপ্তারের বিষয়টি জেনেছেন, তবে ঢাকা গোয়েন্দা বিভাগ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাননি।



banner close
banner close