বুধবার

৩ জুন, ২০২৬ ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১৭:৩০

শেয়ার

হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ছবি সংগৃহীত

হবিগঞ্জ পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৩ জুন) সকালে জেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটির নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খান মোহাম্মদ সাগর। এ সময় পৌর ছাত্রলীগ নেতা শাওন আল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল রাফিসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হাসান বলেন, আমরা শুনেছি একটি মিছিল বের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



banner close
banner close