বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১৩:৪৯

শেয়ার

হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যা ও বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মহির উদ্দিন (৪৭) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

এনায়েতপুর থানার মামলা নং-০৩ ও ০৪, তারিখ ২১ আগস্ট ২০২৪-এর এজাহারভুক্ত আসামি মহির উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৪৮, ৩০২, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে এনায়েতপুর থানায় নেওয়া হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। একই অভিযানে নিয়মিত মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এনায়েতপুর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।