ছবি সংগৃহীত
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ৪ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক মিয়া নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মে) বিকেলে উপজেলার শালধর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোস্তাক মিয়া আদর্শ সদর উপজেলার ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এ ঘটনায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শরীফ ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তাক মিয়ার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
আরও পড়ুন:








