বুধবার

২৭ মে, ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নিরাপত্তার কারণে এনসিপির অফিস স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ০৮:০৪

শেয়ার

নিরাপত্তার কারণে এনসিপির অফিস স্থানান্তর
ফাইল ছবি

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মতিঝিলের অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে পরিচালিত এনসিপির অস্থায়ী কার্যালয় বন্ধ করা হয়েছে। এখন থেকে দলের সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫তলা থেকে পরিচালিত হবে।

পোস্টে তিনি পুরোনো কার্যালয়স্থলে যাওয়া থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন। তিনি উল্লেখ করেন, কেউ যদি পূর্ববর্তী অফিস স্থানে গিয়ে নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

পোস্টে তিনি আরও জানান, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দলের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি নেতাকর্মীদের নতুন কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান।



banner close
banner close