সোমবার

২৫ মে, ২০২৬ ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

খালেদা জিয়া,তারেক রহমানের বিরুদ্ধে দমনমূলক পরিস্থিতি তৈরি; দুই সম্পাদককে আইনের আওতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৮:০১

শেয়ার

খালেদা জিয়া,তারেক রহমানের বিরুদ্ধে দমনমূলক পরিস্থিতি তৈরি; দুই সম্পাদককে আইনের আওতায় আনার দাবি
ছবি: সংগৃহীত

এক-এগারোর সময় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা, রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে দমন-পীড়নের পরিবেশ সৃষ্টি এবং জাতীয় রাজনীতিকে অস্থিতিশীল করার পেছনে বিভিন্ন মহলের ভূমিকা নিয়ে আজও জনমনে প্রশ্ন রয়ে গেছে।

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেছেন, এক-এগারোর বিতর্কিত কর্মকাণ্ডে দৈনিক প্রথম আলো–এর সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টার -এর সম্পাদক মাহফুজ আনামের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা ছিল। সে সময় গণতান্ত্রিক সরকারব্যবস্থা দুর্বল করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দমনমূলক পরিস্থিতি তৈরিতে তাদের ভূমিকা নিয়ে জনগণের মাঝে ব্যাপক আলোচনা ও প্রশ্ন রয়েছে।

ফাহিম ফারুকী আরও বলেন, অতীতের সকল গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি দ্রুত সময়ের মধ্যে মতিউর রহমান ও মাহফুজ আনামের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবি জানান।

মঞ্চ ২৪ মনে করে, দেশে আইনের শাসন, গণতান্ত্রিক জবাবদিহিতা এবং জনগণের অধিকার রক্ষায় অতীতের বিতর্কিত ঘটনাগুলোর সত্য উদঘাটন অত্যন্ত গুরুত্বপূর্ণ।



banner close
banner close