রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড; তবে বাকী নির্যাতিতরা কেন বিচার পায় না? মেয়র থেকে শাহাদাত হোসেনকে এবার চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক নিয়োগ রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক দীর্ঘ ছুটি শেষে বেনাপোল বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ চট্টগ্রামের শাহ আমানত থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার; মূল্য প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা ছেলেকে চাকরি দিয়ে দুদকের আসামি হলেন এক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ২০:১৬

শেয়ার

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

রবিবার সন্ধ্যায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ঝিনাইদহ শহরের একটি স্থানে জাতীয় নাগরিক পার্টির পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার পর সন্ধ্যার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত এনসিপি নেতা তারেক রেজার বিরুদ্ধে ছাত্রদলের পক্ষ থেকে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।