শনিবার

২৩ মে, ২০২৬ ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ২১:৪১

শেয়ার

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৯০ জন নিহত ও অনেক আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার একটি বিবৃতিতে বলেন, ২১ মে জুমাবার চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনি দুর্ঘটনা ও বিস্ফোরণে ৯০ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই বিবৃতি লেখা পর্যন্ত অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনা দেশটির জন্য অনেক বড় ক্ষতি। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে হতাহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং চীনের জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আমরা আশা প্রকাশ করছি চীন সরকার ও জনগণ শিগগিরই এই বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।



banner close
banner close