বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৬:৩৮

শেয়ার

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।

নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশ প্রেরণকারী নিজেও এ ঘটনায় মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া, নিজের ফেসবুক স্ট্যাটাসে নোটিশদাতা জানতে চান, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।