শনিবার

২৩ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভায়োলেন্স হলে পাল্টা কঠোর অবস্থানের হুঁশিয়ারি আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ২২:২৩

শেয়ার

ভায়োলেন্স হলে পাল্টা কঠোর অবস্থানের হুঁশিয়ারি আসিফ মাহমুদের
ছবি সংগৃহীত

সহযোদ্ধাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা কঠোর অবস্থান নিতে বাধ্য হতে পারেন।

শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রায় দেড় হাজার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সরকারি দল যদি সহিংসতার পথ বেছে নেয়, তাহলে তারাও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। তিনি দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় তাদের রাজনৈতিক শক্তি ও সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে তিনি সহযোদ্ধাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে এবং সহিংসতার পরিস্থিতি অব্যাহত থাকলে তারাও একই ধরনের অবস্থান নিতে বাধ্য হতে পারেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়েও দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে।

আরিফুল ইসলাম আদিবের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে বোঝা যায় যে নারীদের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এ পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয় পর্যায়ে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।



banner close
banner close