সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সরকারি সিদ্ধান্তকে স্বাধীন বিচার বিভাগের অপমৃত্যু বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানানো হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব দলের দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সরকার সেই দাবির অপমৃত্যু ঘটিয়েছে। তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার অঙ্গীকার থাকার পরও এই সিদ্ধান্ত জাতির সঙ্গে বিশ্বাসভঙ্গের সামিল। তাঁর অভিমত, বিচারক এবং বিচারকাজকে নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট উদ্দেশ্যে সরকার এই পদক্ষেপ নিয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকার ফ্যাসিবাদের নতুন খেলায় মেতেছে। বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিগত সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, বর্তমান সরকার সেই একই পথে হাঁটছে বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন:








