বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

উল্লাপাড়ায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১০:৫৭

শেয়ার

উল্লাপাড়ায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান
ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম খান বলেন, সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ এসেছে তা দরিদ্র জনগোষ্ঠীর তুলনায় অনেক কম। মানুষের চাহিদার শেষ নেই, তারপরও যারা এই সহায়তা পাচ্ছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন।

তিনি বলেন, মানুষ মানুষের সব চাহিদা পূরণ করতে পারে না। একমাত্র আল্লাহ তাআলাই মানুষের চাহিদা পূরণ করতে পারেন। তাই আমাদের সবকিছুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই ছোট আয়োজন।

এ সময় তিনি উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জামায়াতের আমীর ও ইউপি সদস্য রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।



banner close
banner close