নির্বাচনের আগে ঢাকঢোল পিটিয়ে জামায়াত জানান দিচ্ছিল তারা ক্ষমতায় চলে এসেছে। কিন্তু মানুষ তাদের ভোট দেয় নাই। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, জামায়াত ধর্মের নামে রাজনীতি করে এবং খুব সুন্দর করে মিথ্যা বলে।
বুধবার ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না কারণ, জামায়াত ১৯৭১ সালে আমাদের দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল।
কিছু দল, গোষ্ঠী যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এমন মিথ্যা কথা বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। অথচ বিএনপিই জুলাই সনদ বাস্ততবায়নের কাজ করছে।
তিনি জামায়াতকে মিথ্যাচার না করার আহ্বান জানান। বলেন, মিথ্যা বললে জনগণ ক্ষমা করবে না।
এছাড়া একটি উদারপন্থি দল হওয়ায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চায় বিএনপি বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।
আরও পড়ুন:


.jpg)





