আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তৃণমূলের মতামত ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে সবকটি পদের জন্য একক প্রার্থী নির্ধারণ করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
উপজেলা পরিষদ
ঘোষিত তালিকা অনুযায়ী, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী হিসেবে মো. আরিফুল ইসলাম সোহেলের নাম চূড়ান্ত করা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মোছা. জুলেখা বেগম।
পৌরসভা
বেলকুচি পৌরসভার মেয়র পদে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহবুব আলম।
ইউনিয়ন পরিষদ
ইউনিয়ন পরিষদ পর্যায়ে চেয়ারম্যান পদে পাঁচটি ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বেলকুচি সদর ইউনিয়নে মাওলানা আবুল হাসেম সরকার, রাজাপুর ইউনিয়নে মাওলানা আব্দুল কুদ্দুস, দৌলতপুর ইউনিয়নে আলহাজ রফিকুল্লাহ খন্দকার, বড়ধুল ইউনিয়নে শেখ শামীম বিন আমীর এবং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে রাকিবুল হাসান শামীম জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
প্রচারণার প্রস্তুতি
প্রার্থী তালিকা ঘোষণার পর বেলকুচির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা ও গণসংযোগের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছেন বলে স্থানীয় দলীয় দায়িত্বশীলরা জানিয়েছেন।
আরও পড়ুন:








