রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় তরুণ কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৯:৪৪

শেয়ার

ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় তরুণ কারাগারে
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিরাজগঞ্জ পৌর শাখার কমিটিতে নাম থাকাকে কেন্দ্র করে মো. আলভী (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার দিয়ার ধানগড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আলভী সদর উপজেলার দিয়ার ধানগড়া এলাকার জুলহাস হোসেনের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছাত্রলীগের পৌর শাখার কমিটিতে তাকে সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, শনিবার রাতে আলভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আগের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক বছরের জন্য সিরাজগঞ্জ পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে সভাপতি করা হয় মো. সিপন আহসান কাব্যকে এবং সাধারণ সম্পাদক করা হয় আলামিন সরকার হিমেলকে।



banner close
banner close